সাময়িক বীমাপত্র

সাময়িক বীমাপত্র – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। জীবন বীমা, সাময়িক বীমা সাধারণতঃ ২ মাস থেকে ৭ বছর পর্যন্ত স্বল্প মেয়াদের জন্যে করা হয়। এ ক্ষেত্রে যে মেয়াদের জন্য বীমাপত্র গ্রহণ করা হয়েছে শুধু সেই মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলেই বীমাদাবী পরিশোধ্য হয়। কিন্তু, বীমাকৃত ব্যক্তি বেঁচে গেলে আর বীমদাবী পাওয়া যায় না। রীমাকিস্তি সাধারণতঃ মেয়াদ পর্যন্ত চালিয়ে যেতে হয় বার্ষিক কিস্তিতে।

সাময়িক বীমাপত্র

 

সাময়িক বীমাপত্র | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

আর যদি, নির্ধারিত সময়ের মধ্যে কোন সময় মারা যান, তাহলে সেখানেই কিস্তি প্রদান শেষ হয়ে যায়; বরং, তখন বীমাদাবীই পরিশোধ্য হয়। আবার, নির্দিষ্ট মেয়াদের মধ্যে মাত্র একটিই বীমাকিস্তি পরিশোধ করতে হয়। এ ধরনের বীমাপত্রে খুব কম প্রিমিয়াম দিতে হয়। অথচ, আজীবন বীমাপত্রে প্রিমিয়াম অনেক বেশী। উল্লেখ্য যে, সাময়িক বীমা সব সময় মুনাফাবিহীন হয়ে থাকে মেয়াদী বীমা মুনাফাযুক্ত ও মুনাফাবিহীন দুধরনের হতে পারে।

 

এ ধরনের বীমা যাদের জন্যে প্রযোজ্য তারা হচ্ছেন –

(ক) যাদের অল্প সময়ের জন্যে অতিরিক্ত প্রতিরক্ষা প্রয়োজন হয় কোন বিশেষ কারণে।

(খ) যাদের দীর্ঘ সময়ের জন্যে প্রতিরক্ষা প্রয়োজন; কিন্তু, সাময়িকভাবে স্বাস্থ্য খারাপ বা কম আয় থাকার কারণে বেশী প্রিমিয়াম দিতে পারেন না।

(গ) কোন কারবারী তার কারবারের প্রাথমিক পর্যায়ে কোন কারবারী বিপদ মোকাবেলার মানসে এ জাতীয় বীমাপত্র গ্রহণ করে থাকেন। 

(ঘ)কারবারের মূলব্যক্তি (Key-man)-র জন্যে সাধারণতঃ এ জাতীয় বীমাপত্র প্রদান করা হয়।

(ঙ) একজন বন্ধকদাতার সম্পত্তি এ ধরনের বীমা দ্বারা রক্ষা করার চেষ্টা করা হয়। 

(চ) একজন পিতা তার সন্তানদের লেখাপড়ার জন্যে এ ধরনের স্বল্প মেয়াদের বীমাপত্র গ্রহণ করে থাকেন এবং

(ছ) অল্প সময়ের জন্যে বীমা চুক্তি করতে আগ্রহী, এমন যে কোন ব্যক্তির জন্যে সাময়িক বীমা প্রযোজ্য।

 

যাই হোক, সাময়িক বীমাকে যে কয়টি শ্রেণীতে উপ-বিভক্ত করা হয়েছে তা নিম্নে বর্ণনা করা হলোঃ –

(i) সরল বা স্বল্পকালীন সাময়িক বীমাপত্র (Straight Term or Temporary Policy) :

এ ধরনের বীমাপত্র মাত্র দুবছরের মেয়াদে ইস্যু করা হয়। তাই, একে অস্থায়ী বা স্বল্পকালীন বীমাপত্রও বলা হয়। এ দুবছরের মধ্যে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলেই শুধু বীমাদারী পরিশোধ করা হয়। এ বীমাপত্রে মেয়াদ শুরুতেই একটি মাত্র বীমা কিস্তি প্রদান করতে হয়। এতে কোন সমর্পণ মূল্য অর্জিত হয় না। কেননা, বীমাপত্রটি যেমন অতি অল্প সময়ের জন্যে প্রদান করা হয়, তেমনি তার কিত্তিও কম এবং এতে বীমাদারী প্রাপ্তির সম্ভাবনাও থাকে খুবই কম। প্রস্তাবকারীকে ডাক্তারী পরীক্ষার জন্যে ফি দিতে হয়। এ বীমাপত্র রূপান্তর বা পরিবর্তনযোগ্য।

 

(ii) নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র ( Renewable Term Policy) :

এ জাতীয় বীমাপত্রকে মেয়াদ শেষে কোন ডাক্তারী পরীক্ষা ছাড়াই নবায়ন করে নেয়া যায়। কিন্তু, তার জন্যে নবায়ন করার সময় বীমাকৃত ব্যক্তির বয়স দৃষ্টে বীমা কিস্তির পরিমাণ পরিবর্তন করে নিতে হয়। বীমাকৃত ব্যক্তির ৫৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত একে যে কয়বার সম্ভব নবায়ন করা যায়। যাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে, তাদের জন্যে এ বীমাপত্র ভাল। কেননা, কোন ডাক্তারী পরীক্ষা ছাড়াই বীমাপত্রটি নবায়ন করে নেয়া সম্ভবপর এবং বৃদ্ধ বয়সে যাদের অবস্থা অবীমাযোগ্য হয়, তাদের জন্যেও এ বীমাপত্র ভাল।

 

সাময়িক বীমাপত্র | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

(iii) পরিবর্তন বা রূপান্তরযোগ্য সাময়িক বীমাপত্র (Convertible Term Policy) :

এ জাতীয় বীমাপত্রকে আজীবন বীমাপত্রে বা মেয়াদী বীমাপত্রে রূপান্তর করা যায় বলেই একে রূপান্তরযোগ্য সাময়িক বীমাপত্র বলা হয়। সাধারণতঃ শেষের দু’বছর ব্যতিরেকে সাময়িক বীমাপত্রটি পূর্ণ চালু অবস্থায় একে যে কোন সময় নতুনভাবে কোন ডাক্তারী পরীক্ষা ছাড়াই সীমিত কিস্তি সম্পন্ন জীবন বীমাপত্রে অথবা মেয়াদী জীবন বীমাপত্রে রূপান্তরিত করা যায়। তবে, এ রূপান্তরের জন্যে নির্ধারিত ধরনের বীমাপত্রে ঐ নির্দিষ্ট সময়ে যে ধরনের বা পরিমাণের বীমা কিত্তি প্রদানের নিয়ম থাকে, তদনুযায়ী, বয়সের কারণে অধিক বা উচ্চহারে কিস্তি প্রদান করতে হয়।

উল্লেখ্য যে, এ ধরনের বীমাপত্র শুধু প্রথম শ্রেণীর জীবনের জন্যে ইস্যু করা হয়। ৪০ বছরের উপর কোন ব্যক্তিকে, সামরিক বাহিনীসহ কোন বিপদজনক পেশার মানুষদের অথবা মহিলাদের জন্যেও এ জাতীয় বীমাপত্র প্রদান করা হয় না। এক্ষেত্রে বীমা-পত্রের ন্যূনতম মূল্য টা, ৫০০০.০০ এবং তা ৫:৬ ও ৭ বছর মেয়াদে ইস্যু করা হয়। এ বীমাপত্রে একক, বার্ষিক বা অর্ধ-বার্ষিক ভিত্তিতে বীমা কিস্তি প্রদান করা যেতে পারে। সমর্পণ মূল্য পরিশোধিত মূল্য বা রিবেট প্রদানের কোন রীতি এক্ষেত্রে নেই। এ ধরনের বীমাপত্রে বীমাকিস্তির পরিমাণ অপেক্ষাকৃত কম।

Leave a Comment