আধুনিক মৃত্যুহার পঞ্জি

আধুনিক মৃত্যুহার পঞ্জি – এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” মৃত্যুহার পঞ্জি বা তালিকা” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।

আধুনিক মৃত্যুহার পঞ্জি

 

জীবন বীমার প্রবৃদ্ধি ও উন্নয়নের সাথে সাথে জীবন বীমা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অজস্র তথ্যাদির সমাবেশ ঘটতে থাকে যা কালক্রমে যুগোপযোগী মৃত্যুহার পঞ্জি প্রস্তুতকরণে অনেক সহায়ক হয়। ফলে, বীমাপ্রতিষ্ঠানগুলো নতুন ও ব্যাপক তথ্য সন্নিবেশে আরও নতুনত্ব, ব্যাপকত্ব ও নির্ভরযোগ্যতা সহকারে মৃত্যুহার পঞ্জি তৈরী করতে থাকে। এমনকি, বিভিন্ন বীমা প্রতিষ্ঠান তাদের যৌথ অভিজ্ঞতা ও পরিসংখ্যান দিয়ে সম্মিলিতভাবে মৃত্যুহার পঞ্জি তৈরী করতে থাকে যা আধুনিক কালের জন্যে উপযোগী হয় এবং আধুনিক-মৃত্যুহার পঞ্জি নামে অভিহিত হয়।

 

আধুনিক মৃত্যুহার পঞ্জি | মৃত্যুহার পঞ্জি বা তালিকা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

এম কে ঘোষ ও এ এন আগরওয়ালা তাদের ‘Insurance – Princilpes. Practice and Legislation’ গ্রন্থে আধুনিক মৃত্যুহার-পঞ্জিগুলোর মধ্যে প্রধান প্রধান যে কয়েকটি সম্পর্কে উল্লেখ করেছেন সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে প্রদান করা হলোঃ-

১। সতেরো অফিসের অভিজ্ঞতা (Seventeen offices experience) : সতেরোটি বীমা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও তথ্যাদি সমন্বয়ে ১৮৪৩ সালে এই মৃত্যুহার পঞ্জিটি প্রস্তুত করা হয়। এটিকে আধুনিক মৃত্যুহার-পঞ্জিগুলোর মধ্যে সবচেয়ে প্রথম পঞ্জি বলে গণ্য করা হয়।

২। বিশ অফিসের অভিজ্ঞতা (Twenty offices experience) গণনা বিশারদ সংস্থা (Institute of Actuaries) ইংল্যাণ্ড ও স্কটল্যান্ডের বিশটি বীমা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও তথ্যাদি সংগ্রহ করে ১৮৬৯ সালে একটি মৃত্যুহার পঞ্জি প্রস্তুত করে যা উৎকৃষ্ট মৃত্যুহার পঞ্জিগুলোর অন্যতম একটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

সংস্থা কর্তৃক সংগৃহীত তথ্যসমূহকে চারটি ভাগে ভাগ করে নিম্নোক্ত চারটি তালিকা প্রস্তুত করা হয় : –

(i) স্বাস্থ্যবান পুরুষদের তালিকা ( Healthy Males Table) (প্রতীকHm

(ii) স্বাস্থ্যবতী মহিলাদের তালিকা ( Healthy Females Table) (প্রতীক –HI)

(iii) স্বাস্থ্যবান পুরুষ ও স্বাস্থ্যবতী মহিলাদের তালিকা ( Healthy Malés and Females Table) (প্রতীক—Hml)

(iv) অসুস্থ পুরুষ ও মহিলাদের তালিকা (Diseased Males and Females Table) (প্রতীক – dml)

Leave a Comment