গুরুত্বপূর্ণ তথ্যসমূহ – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, বীমাযোগ্য স্বার্থ হচ্ছে – বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাগ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যে, বীমাকৃত বিষয়বস্তুর বিদ্যমানতা বা অস্তিত্বে বীমাগ্রহীতার স্বার্থ রক্ষিত হয় অথবা বীমাগ্রহীতা উপকৃত হন এবং বিষয়বস্তুর মৃত্যুতে বা বিনাশে অথবা ক্ষতিতে বীমাগ্রহীতার স্বার্থ বিনষ্ট হয় অথবা বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হন “The insurable interest is the pecuniary interest whereby the policy-holder is benefited by the existence of the subject- matter and is prejudiced by the death or damage of the subject-matter” M N Mishra)

একটি বীমাচুক্তি গঠনের জন্যে যেসব উপাদান একান্ত অপরিহার্য বীমাযোগ্য স্বার্থ হচ্ছে তার মধ্যে অন্যতম; এমনকি, বীমাযোগ্য স্বার্থ বীমাচুক্তি গঠনের জন্যে মূল উপাদান বললেও অত্যুক্তি হয় না। কেননা, বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমা চুক্তি গঠনের প্রশ্নই আসে না। তদুপরি, যে বিষয়বস্তু রক্ষার্থে আর্থিক প্রতিদান বা সেলামীর বিনিময়ে কোন মানুষ বীমাগ্রহণ করতে যাবেন তার উপর কোন আর্থিক স্বার্থই যদি না থাকে, তাহলে কেন তিনি চুক্তি করতে যাবেন।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
নিছক খেয়াল-খুশী অথবা ভাবাবেগের বশে তা হতে পারে বটে; কিন্তু, বীমাকারীতো তা মেনে নিবেন না। কারণ, বীমাতো কোন দ্যুতক্রীড়ার অথবা ভাবাবেগ প্রশমনের বিষয় নয়, এটি একটি কারবারী কার্যক্রম এবং বীমাকারী একটি যৌক্তিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েই শুধু যথাযোগ্য পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের পর আর্থিক প্রতিদানের বিনিময়ে ঝুঁকি গ্রহণের প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। সুতরাং, বীমাচুক্তি গঠনের জন্যে বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতা শুধু আবশ্যকই নয় অত্যাবশ্যক অথবা একান্ত অপরিহার্য।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
বীমা চুক্তিতে চুক্তির বিষয়বল সংক্রান্ত প্রকৃত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, বিষয়বস্তুগত তথ্যাদিকে গুরুত্বপূর্ণ তথ্যাদি হিসেবেও অভিহিত করা হয়। কেননা, বিষয় ও বস্তুগত সঠিক তথ্যই পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণে তথা চুক্তি গঠনে প্রভাবিত করে। বিষয় বস্তুগত প্রকৃত তথ্য ও সত্য সম্পর্কে জেনেই বীমাকারী ঝুঁকির মাত্রা বা পরিমাণ সম্পর্কে ধারণা নিতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন – চুক্তিতে 1 আবদ্ধ হবেন কিনা।

ঝুঁকি বীমাযোগ্য বিবেচিত হলে চুক্তিতে আবদ্ধ হবেন এবং অন্যথায় নয়। আবার, বীমাগ্রহীতাও তেমনি বীমাকারী কর্তৃক প্রস্তাবিত বা প্রস্তাবনা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে প্রকৃত তথ্যাদি অবগত হয়ে চুক্তিতে আবদ্ধ হওয়ার বা না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে, এ ধারাটি বিশেষভাবে এবং প্রধানতঃ বীমাকারীর দিকটিকেই প্রতিভাত করে। সেদিক থেকে জীবন বীমার ক্ষেত্রে বিষয়বস্তুগত তথ্যাদি বা উপাদানসমূহ বলতে – ব্যক্তির বয়স, পেশা, স্বাস্থ্য, আবাস ইত্যাদি এবং সম্পত্তি বীমার ক্ষেত্রে সম্পত্তির ধরন, অবস্থান, ব্যবহার, মালিক ইত্যাদি সংক্রান্ত প্রকৃত তথ্যাদিকেই নির্দেশ করে। সুতরাং, এ থেকেই নির্দ্বিধায় প্রতীয়মান হয় যে, বীমা চুক্তিতে বিষয়-বস্তুগত বা বাস্তব তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চুক্তিগঠনে একান্ত অপরিহার্য।
