শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি ঢাকা ইন্সুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তার তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ’২৫) কোম্পানির মোট ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা।
এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা ইন্সুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সা।
