ক্ষতিপূরণের ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে পার্থক্য

ক্ষতিপূরণের ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে পার্থক্য – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমাচুক্তির যে সব অপরিহার্য উপাদান এবং বীমা ব্যবস্থার যেসব নীতি রয়েছে— ক্ষতিপূরণ (Indemnity) ও স্থলাভূিষিততা (Subrogation) তার মধ্যে অন্যতম। উপাদান হিসেবে এদু’টি যেমন অপরিহার্য, নীতি হিসেবও এদু’টি তেমনি গুরুত্বপূর্ণ।

তবে, স্থলাভিষিক্ততার নীতিটি ক্ষতিপুরণের নীতির সাথে সম্পৃক্ত। বীমাকৃত সম্পত্তির সামগ্রিক ক্ষতি হলে বীমাকারী কর্তৃক তা পূরণ করে দেয়ার পরে বীমাকৃত ক্ষতিগ্রস্ত সম্পত্তি থেকে বা ক্ষতির কারণ (যদি তৃতীয় কোন পক্ষ হয়, তাহলে) তৃতীয় পক্ষের কাছ থেকে উদ্ধারযোগ্য যা কিছু তার মালিকানায় বীমাগ্রহীতার স্থলে বা বদলে বীমাকারীই অভিষিক্ত হন। এ নীতি যেমন : যৌক্তিকভাবে, তেমনি আইনগতভাবে স্বীকৃত।

তাই, স্বাভাবিকভাবেই বোধগম্য যে, এ দু’টি নীতির মধ্যে আছে কিছু ঘনিষ্ট সম্পর্ক। যেমনঃ – (ক) দু’টো নীতিই প্রায় পাশাপাশি অবস্থান করে, (খ) দু’টো নীতিই সম্পত্তি বীমা বা ক্ষতিপূরণের বীমার ক্ষেত্রে প্রযোজ্য ইত্যাদি। তবে এ দু’টি নীতির মধ্যে আবার বেশ কিছু পার্থক্যও আছে যা নিম্নে উপস্থাপিত হলো :-

ক্ষতিপূরণের ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে পার্থক্য

ক্ষতিপূরণের ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে পার্থক্য | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

ক্ষতিপূরণের নীতি (Principle of Indemnity) :

এম. এন. মিশ্র সংশ্লিষ্ট সংবিধি নিরীখে বলেছেন – “Principle of Indemnity denotes that the insurer undertakes to put the insured, in the event of loss, in the same position that he occupied immediately before the happening of the event insured against – অর্থাৎ, বীমাকৃত দুর্ঘটনার কারণে ক্ষতি সঙ্ঘটিত হলে বীমাগ্রহীতা ক্ষতি সংঘটনের আগে যে অবস্থায় ছিলেন (ক্ষতিপুরণ দানের মাধ্যমে) বীমাকারী তাকে (বীমাগ্রহীতাকে) সে অবস্থায় ফিরিয়ে আনা বা পুনর্বাসিত করার যে নীতি বীমা চুক্তি বা আইনে স্বীকৃত, তাকেই ক্ষতিপুরণের নীতি বলা হয়।

 

স্থলাভিষিক্ততার বা স্থলাভিষিক্তকরণের নীতি (Principle or Doctrine of Subrogation) :

এম. এন. মিশ্রের ভাষায় — “The doctrine of subrogation refers to the right of the insurer to stand in the place of the insured, after settlement of a claim, in so far as the insured’s right of recovery from an alternative source is involved “- অর্থাৎ, (বীমাকারী কর্তৃক বীমাগ্রহীতাকে) বীমাদাবী পরিশোধ করার পরে (দুর্ঘটনাস্থল বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি অথবা) বিকল্প (বা ক্ষতির কারণ তৃতীয় কোন পক্ষের কাছ থেকে বা) সূত্র থেকে বীমাগ্রহীতার প্রাপ্য (আর্থিক সুবিধা বা) অধিকারের স্থলে বীমাকারীর (দাঁড়াবার বা স্থলাভিষিক্ত হওয়ার (আইন স্বীকৃত) অধিকারকে বুঝায়।

উপরোক্ত বর্ণনা এবং ক্ষতিপূরণ ও স্থলাভিষিক্তকরণের নীতিদ্বয়ের সংজ্ঞা বিশ্লেষণ করলে উক্ত দু’টি নীতির মধ্যে যে পার্থক্যসমূহ পরিদৃষ্ট হয় তা নিম্নে সন্নিবেশিত হলোঃ –

ক্ষতিপূরণের যেখানে শেষ হয়, স্থলাভিষিক্তকরণ সেখান থেকেই শুরু হয়। ক্ষতিপুরণ পান বীমাগ্রহীতা – কিন্তু, স্থলাভিষিক্ত হন বীমাকারী।

ক্ষতিপূরণের পরিমাণ স্বাভাবিক কারণেই স্থলাভিষিক্তকরণের আর্থিক সুবিধার পরিমাণের চেয়ে বেশী হয়ে থাকে।

ক্ষতিপূরণের অর্থ পাওয়া যায় বীমাকারীর কাছ থেকে পক্ষান্তরে, স্থলাভিষিক্ততার আর্থিক প্রাপ্তির উৎসক্ষেত্র হচ্ছে – ক্ষতিগ্রস্ত বা দুর্ঘটনা কবলিত সমপদ-সম্পত্তি অথবা ক্ষতির কারণ কোন তৃতীয় পক্ষ।

 

ক্ষতিপূরণের ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে পার্থক্য | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

বীমাপত্র ক্রয় করলেই ক্ষতিপুরণ দিতে হবে এমন নয়, বরং দুর্ঘটনা ঘটলে এবং বীমাকৃত সম্পত্তির বীমাকৃত কারণে ক্ষতি হলেই শুধু ক্ষতিপূরণ করা হয়ে থাকে। আর, ক্ষতি হলে বা ক্ষতিপুরণ করা হলেই যে স্থলাভিষিক্তকরণ হবে তা নয়; বরং, কেবল সামগ্রিক ক্ষতি সঙ্ঘটিত হলে এবং তা বীমাকারী কর্তৃক পূরণ করে দেয়ার পরেই শুধু স্থলাভিষিক্ততার প্রশ্ন আসে। সুতরাং, স্থলাভিষিক্ততার সম্ভাব্য ক্ষেত্র ক্ষতিপুরণের সম্ভাব্য ক্ষেত্রের চেয়েও সীমিত।

মোদ্দাভাবে, এই হলো ক্ষতিপূরণের নীতি ও স্থলাভিষিক্তকরণের নীতির মধ্যে বিদ্যমান পার্থক্যসমূহ।

Leave a Comment