বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার ভূমিকা ও গুরুত্ব

বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার-ভূমিকা ও গুরুত্ব – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ।  মানুষ পৃথিবীতে এসে বুদ্ধি আর উপলব্ধির উন্মেষে বুঝতে পারে যে— ক্রমান্বয়ে সে অভাব, সমস্যা, যন্ত্রণা, দুঃখ-বেদনা, জরা-ব্যাধি ও মৃত্যুর দীর্ঘ এক শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ছে। এ উপলব্ধির উন্মেষের সাথে সাথে শুরু হয় সে শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার প্রাণান্ত চেষ্টা। এ চেষ্টারই একটি শুভ ও সফল পরিণতি হলো জীবন বীমার উদ্ভব।

 

বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার ভূমিকা ও গুরুত্ব | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

আর, জীবন বীমার উদ্ভব লাভের পর থেকে তার অব্যাহত ধারা বয়ে চলে ক্রমাগতভাবে মানুষের জীবন-জীবিকার সেইসব নহর ও খাদে যেখানে পড়ে মানুষ হাবুডুবু খায় – – বিপন্ন অস্তিত্বকে টিকিয়ে রাখার একান্ত প্রচেষ্টায়। মানুষকে এসব দুঃখ-দারিদ্র্য, অভাব-অনটন এবং বিপদ-আপদে উপশম ও অব্যাহতি দিতে জীবন বীমা আজ তার ভূমিকা ও প্রশান্তির ছায়া বিস্তার করে চলেছে এস্তার। শুধু কি ব্যক্তির জীবনে – বৃহত্তর সামষ্টিক তথা জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রেও – জীবন বীমার-ভূমিকা কম নয়; বরং, জীবন বীমাই সর্বাধিক জনপ্রিয়তা ও বিস্তৃতি লাভ করেছে পৃথিবীব্যাপী।

বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার ভূমিকা ও গুরুত্ব

বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার-ভূমিকা ও গুরুত্ব:

Role & Importance of Life Insurance in the progress and development of the insurer or the insurance organisation.

বীমা প্রতিষ্ঠানসমূহ তথা বীমাকারীগণ মূলতঃ বীমা ব্যবসায়ে নিয়োজিত থাকেন। তারা বীমাগ্রহীতাদের কাছ থেকে সেলামী বা কিস্তি (Premium) গ্রহণ করেন এবং সবাইকে যেহেতু একসাথে বীমাদারী পরিশোধ করতে হয় না, কিস্তি হিসেবে প্রাপ্ত অর্থ তারা বিভিন্ন শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারেন। এরই মধ্য দিয়ে মেধা, বুদ্ধি, সময় ও সামর্থ্য ঘাটিয়ে তারা মুনাফা অর্জন করেন যা তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং গোষ্ঠীগত সমৃদ্ধি ও উন্নতি লাভে সহায়তা করে।

 

বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি লাভে জীবন বীমার ভূমিকা ও গুরুত্ব | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

Leave a Comment