ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবনবীমা প্রস্তাবনাপত্র

ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবনবীমা প্রস্তাবনাপত্র – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। যে প্রস্তাবনাপত্র বা আবেদনপত্রে ডাক্তারী পরীক্ষাযোগ্য এমন কিছু তথ্যানুসন্ধান সংক্রান্ত প্রশ্ন সন্নিবেশিত করা হয় যাতে অন্ততঃ প্রস্তাবিত বীমাগ্রহীতার অকাল মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে ধারণা নেয়া যায়, তাকে ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবন বীমার আবেদনপত্র বলে।

এর উদ্দেশ্য হচ্ছে ব্যয় সাপেক্ষ ডাক্তারী পরীক্ষা ছাড়াই। হাতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা সাপেক্ষে বীমার অযোগ্য আবেদনকারীদের বাদ দেয়া যায়। এতে করে খরচও যেমন কম হয়, ঝামেলাও তেমনি কম হয়। এ জাতীয় আবেদনপত্র (ফরম) ও বিবরণ সাধারণতঃ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হয়ে থাকে। অন্ততঃ কর্মচারী ও প্রতিনিধিগণ তাই চান এবং দীর্ঘ মেডিক্যাল রিপোর্ট হলে প্রস্তাবিত বীমাগ্রহীতাদের উপর অধিক ফি প্রদানের জন্যে চাপ সৃষ্টি হয়।

ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবনবীমা প্রস্তাবনাপত্র

 

ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবনবীমা প্রস্তাবনাপত্র | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

তথাপি, এসব কথা বিবেচনা করে বীমা প্রতিষ্ঠানসমূহ স্ব স্ব প্রতিষ্ঠানের ফরম যেমন করে তৈরি করেন, তেমনই হয়ে থাকে।

ডাক্তারী পরীক্ষাবিহীন জীবন বীমার আবেদনপত্র:

  • Proposal Form of Life Insurance without Medical Examination

অপেক্ষাকৃত কম মূল্যের মেয়াদী বীমাপত্রের ক্ষেত্রে, বীমাচুক্তির মেয়াদ প্রস্তাবিত বীমাগ্রহীতার ৫৫ – ৬০ বছর বয়সের আগেই শেষ হয়ে গেলে এবং নির্দিষ্ট কোন বয়স সীমার নীচে বয়স থাকলে সাধারণতঃ এ ধরনের আবেদন বা প্রস্তাবনা পত্র ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের আবেদনপত্র অপেক্ষাকৃত দীর্ঘ ও বিস্তৃত থাকে। আর স্বাভাবিক কারণেই এ ধরনের আবেদনপত্রের মধ্যে ডাক্তারী রিপোর্টের জন্যে তথ্য সমাবেশ করা প্রয়োজন।

যেসব ধারায় সেগুলো সন্নিবেশিত হয় তাহলো –

১। প্রস্তাবিত বীমাগ্রহীতার নাম, ঠিকানা পেশা, পরবর্তী জন্মদিনে বয়স

২। সুস্থতা ও ওজন;

৩। বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকলে কখন এবং টীকা নেয়া হয়েছে কিনা;

 

(ক) মৃগী, মূৰ্চ্ছা, মানসিক বা স্নায়বিক অসুস্থতা;

(খ) ঘনঘন কাশি, রক্তবমন, পুরোনো ব্রংকাইটিস, নিউমোনিয়া, যক্ষ্মা, শ্বাসযন্ত্রের পীড়

(গ) শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হৃদযন্ত্রের পীড়া, রক্তবাহী শিরায় কোন রোগ বা রক্তচাপ;

(ঘ) পাকস্থলী বা অস্ত্রের পীড়া বা ক্ষত; 

(ঙ) প্লীহা বা যকৃতের পীড়া;

(চ) মূত্র-পাথরী, মুত্রাশয়ে শূল, কোন প্রকার যৌন রোগ বা প্রস্রাবে শর্করা, এলবুমেন বা পূজের উপস্থিতি;

(ছ) চোখ, কান, গলা, নাক ইত্যাদির রোগ;

(জ) গলগণ্ড, টিউমার, ক্যান্সার, সিফিলিস, রক্ত, চর্ম বা গ্রন্থির কোন, পীড়া অথবা বাত, 

(ঝ) অন্যবিধ রোগ বা পীড়া,

(ঞ) অস্ত্রোপচার, দুর্ঘটনা, অস্থি সন্ধিতে বা মাংস পেশীতে জখম;

 ৫। (ক) কোন প্রকার মাদকদ্রব্য বা নেশায় অভ্যস্ত কিনা;

(খ) চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতাল, স্বাস্থ্যনিবাস বা স্বাস্থ্যকর স্থানে ছিলেন কিন

(গ) ইতিপূর্বে কোন পীড়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়েছেন কিনা, নিয়ে থাকলে নাম, ঠিকানা ইত্যাদি,

 ৬। পিতৃ ও মাতৃকুলে কারও কখনও কোন ব্যাধি হয়েছিল কিনা বা আছে কিন

৭। পরিবারের ইতিহাস, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবস্থা, জন্ম, মৃত্যু, মৃত্যুকালীন বয়স, মৃত্যুর কারণ, শেষ রোগের কারণ, মৃত্যুর সন ইত্যাদি

 

ডাক্তারী পরীক্ষাযুক্ত জীবনবীমা প্রস্তাবনাপত্র | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

৮। (ক) ওজন,

(খ) ওজন বাড়া-কমা,

(গ) বুকের বেড়,

(ঘ) নাভি বরাবর পেটের মাপ,

ঘোষণা

………..  …………………………  ……………….  ………………….  ………..  ……………………

………..  …………………………  ……………….  ………………….  ………..  ……………………

স্থান ………..  …………………………                                                                              তারিখ ……………….  ………………….  ………..  ……………………

স্বাক্ষী ………..  ………………………… 

দস্তখত ………..  ………………………… 

নাম ………..  ………………………… 

ঠিকানা ………..  ………………………… 

উপরে মাত্র দু’ধরনের প্রস্তাবনা পত্রের কাঠামো বা ছক বিন্যাস সংক্ষেপে দেখানো হলো। অন্যান্য আবেদনপত্রের কাঠামো ও ছক বিন্যাসে স্বভাবতঃই কম- বেশী মিল বা সাদৃশ্য রয়েছে।]

এ ধরনের প্রস্তাবনাপত্র বা আবেদনপত্র পূরণ করে বীমাগ্রহীতা বীমাপত্র ক্রয় বা গ্রহণের জন্যে প্রস্তাব প্রদান করে থাকেন। তারপর, স্বাভাবিকভাবেই সে আবেদন বা প্রস্তাব পর্যালোচনা সাপেক্ষে বীমাকারী তা গ্রহণ করতে বা বাদ দিতে পারেন যা এর পরবর্তী প্রক্রিয়া।

Leave a Comment