প্রস্তাবনা পত্রের প্রশ্নোত্তর পর্যালোচনা – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। প্রস্তাবনাপত্র বা আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানে তা জমা দেয়ার পর বীমাকারী উক্ত প্রস্তাবনা পত্র বা আবেদনপত্রে প্রস্তাবিত বীমাগ্রহীতা কর্তৃক বর্ণিত সব উত্তর ও তথ্যাদি পর্যায়ক্রমিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখেন যে—প্রস্তাবটি গ্রহণ করা যায় কি না।
অর্থাৎ, প্রস্তাবিত বীমাগ্রহীতার জীবনে ঝুঁকি কতটা তা প্রস্তাবকারী কর্তৃক প্রদত্ত উত্তর ও তথ্যাদি পর্যালোচনা করার মাধ্যমেই অনেকাংশে নিরূপণ করা সম্ভব হয়, যদি তথ্যাদি যথার্থতা ও চূড়ান্ত সততার সাথে পরিবেশিত হয়। তবে, তথ্যাদি যথার্থভাবে পর্যালোচনা করতে হলে কতকগুলো বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করতে হয় যা নিম্নে সংক্ষেপে বর্ণিত হলো :-
Table of Contents
প্রস্তাবনা পত্রের প্রশ্নোত্তর পর্যালোচনা

(ক) প্রস্তাবকারীর পেশা:
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, কোন কোন পেশায় হয়ত তেমন মারাত্মক কোন বিপদ-বিপর্যয় ঘটার বা মারাত্মকভাবে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আবার, এমন অনেক পেশা আছে যা প্রকৃতপক্ষেই অত্যন্ত বিপদজনক। যেমনঃ – একজন সৈনিকের পেশা, একজন খনি শ্রমিকের পেশা ইত্যাদি। অতি মাত্রায় বিপদজনক পেশায় নিয়োজিত ব্যক্তির জীবনের ঝুঁকি অনেক বেশী থাকে।সুতরাং, পেশা ঝুঁকি নিরূপণের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।
(খ) প্রস্তাবিত বীমাগ্রহীতার বয়স:
প্রস্তাব গ্রহণ ও বর্জনের বিষয়ে বিবেচনার জন্যে প্রস্তাবকারীর বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, ১০ বছরের নীচের শিশু এবং ৫০ বছর বয়সোর্ড মানুষের জীবনে মৃত্যু ও রোগ-ব্যাধির সম্ভাবনা থাকে বেশী। সুতরাং, তাদের জীবনে ঝুঁকিও থাকে অপেক্ষাকৃত বেশী।
(গ) আবেদনকারীর স্বাস্থ্যগত ইতিবৃত্ত :
আবেদনকারীর বর্ণনায় তার স্বাস্থ্যগত তথ্যাদি থেকে যদি দেখা যায় যে, তার চল্লিসোর্ধ বয়সে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ ওজন স্বাভাবিক কারণ ছাড়া হ্রাস পাচ্ছে, তাহলে তা কোন বড় ধরনের ব্যাধির ইঙ্গিত প্রদান করে এবং তাদের জীবনের ঝুঁকি বেশী হয়ে পড়ে। ক্যান্সরাক্রান্ত মনে হলে তার জীবন তথা জীবনের ঝুঁকি বীমার অযোগ্য বলে বিবেচিত হবে। সুতারং এটিও গুরুত্বপূর্ণ বিষয়।

(ঘ) বীমার বিবরণ :
বীমাপত্রের মূল্য, বীমা পরিকল্পনার শ্রেণী, বীমা পত্রের মেয়াদ বীমাপত্রে প্রস্তাবিত সুবিধা ইত্যাদিও প্রস্তাব পর্যালোচনা তথা বিবেচনার জন্যে যথেষ্ট গুরুত্ব বহন করে। কেননা, এগুলো ঝুঁকির মাত্রা নিরূপণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।
